এডিসির উন্নয়ন ছাড়া রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ১১, : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনিযুক্ত ৭ জন কার্যনির্বাহী সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান ১০ নভেম্বর খুমুলুঙস্থিত নুয়াই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এডিসির সার্বিক উন্নয়নের প্রতি রাজ্য সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। জাতি ও জনজাতির মধ্যে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব এবং পারস্পরিক ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এডিসির উন্নয়ন ছাড়া রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নবনিযুক্ত কার্যনির্বাহী সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন এবং জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখে মানুষের বিশ্বাস ও প্রত্যাশা পূরণে সক্ষম হন৷ তিনি আরও বলেন, উন্নয়নের কোনও বিকল্প নেই। সমাজের অন্তিম ব্যক্তির কাছেও যাতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে যায় সেই লক্ষ্যেই সরকার নিরন্তর কাজ করে চলছে। তিনি বলেন, ত্রিপুরার সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামোতে টিটিএএডিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনজাতিদের ভূমি, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, প্রথা এবং আর্থসামাজিক স্বার্থ রক্ষায় এই পরিষদের বিশেষ দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, ত্রিপুরাকে প্রকৃত অর্থে বিকশিত করতে হলে এডিসির উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি ত্রিপুরার সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগণের মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন এডিসির মুখ্য নির্বাহী আধিকারিক চৈতন্য মূর্তি। অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন কমল কলই, রাজেশ্বর দেববর্মা, কেনারাম রিয়াং, কংজয় মগ, দেবজিৎ ত্রিপুরা, হলিউড চাকমা ও ডেভিড মুড়াসিং। কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের আইন সচিব শংকরী দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সাংসদ কৃতী দেবী সিং দেববর্মন, বিধায়ক রঞ্জিত দেববর্মা, এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াৎ, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা, নির্বাহী সদস্য চন্দ্রকুমার জমাতিয়া, এমডিসি জগদীশ দেববর্মা, এমডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া, প্রাক্তন বিধায়ক বিজয় কুমার রাখল, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. কে শশী কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.