ন্যাশনাল স্কুল গেমস-এ রাজ্যের ৫টি পদক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ৭, : গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৭০তম ন্যাশন্যাল স্কুল গেমস- ২০২৬- ২৭ এ ত্রিপুরার প্রতিনিধিরা থাংটা মার্শাল আর্টস-এ পাঁচটি পদক জিতে রাজ্যকে গর্বিত করেছে। তার মধ্যে লংতরাইভ্যালি মহকুমার ছামনুর হাজাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূর্ণিমা চাকমা একটি রৌপ্য পদক জয় করেছে অনূর্ধ্ব ১৪ মেয়েদের ক্যাটাগরিতে। অনূর্ধ্ব ১৪ ছেলেমেয়ে উভয় ক্যাটাগরিতে রাজ্যের প্রতিনিধিরা থাংটা প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। মেয়েদের মধ্যে স্বর্ণ পদক জিতেছে জিনা ত্রিপুরা ও সমর্পিতা দেব এবং ছেলেদের ক্যাটাগরিতে স্বর্ণ পদক লাভ করেছে সুদীপ নাথ। ব্রোঞ্জ পদকটি জিতেছে অনুভব ভট্টাচার্য। নয়া দিল্লিতে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া। ছৈলেংটাস্থিত যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অফিস থেকে এ সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.