দীপাবলি মেলা : উদয়পুরে ৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ৪, : উদয়পুরের মাতাবাড়িতে দীপাবলি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ নভেম্বর দুপুর ১২টা থেকে উদয়পুরে যানবাহন চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। গোমতী জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগরতলা থেকে আসা সমস্ত নিয়মিত যাত্রী পরিবহণকারী যানবাহন রাজারবাগ মোটরস্ট্যান্ড পর্যন্ত যেতে পারবে এবং রাজারবাগ মোটরস্ট্যান্ড থেকে পুনরায় আগারতলার দিকে যেতে পারবে, কিন্তু যানবাহনগুলি রমেশ চৌমুহনির দিকে যেতে পারবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগরতলা থেকে যাওয়া বেসরকারি গাড়ি ও রিজার্ভ বাসগুলি রাজারবাগ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে কেবিআই স্কুলের মাঠে গাড়ি পার্কিং করতে পারবে। ছোট ও বড় যানবাহনগুলির রাজারবাগ মোটরস্ট্যান্ডে স্থান সংকুলান না হলে রমেশ চৌমুহনি হয়ে কেবিআই স্কুল মাঠে রাখতে পারবে। উদয়পুর শহর এবং রমেশ চৌমুহনি থেকে ব্রহ্মাবাড়ি হয়ে শুধুমাত্র প্যাডেল রিক্সা ম্যাচ ফ্যাক্টরি পর্যন্ত যেতে পারবে এবং ত্রিপুরাসুন্দরী স্কুল থেকে ম্যাচ ফ্যাক্টরি পর্যন্ত প্যাডেল রিক্সা যেতে পারবে। যন্ত্রচালিত কোনও প্রকার রিক্সা ঐ স্থান দিয়ে চলাচল করতে পারবে না।

উল্লেখ থাকে যে, পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরাসুন্দরী স্কুল এবং ব্রহ্মাবাড়ি থেকে প্যাডেল রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। মেলাঘর, সোনামুড়া, কাকড়াবন ও তুলামুড়ার দিক থেকে যাওয়া সমস্ত ধরনের যানবাহন পার্কিং করার জন্য কেবিআই স্কুলের মাঠ ব্যবহার করতে পারবে। জরুরিকালীন রাস্তা রমেশ চৌমুহনি হয়ে রাজধরনগর রেল ব্রিজ-উদয়পুর রেলস্টেশন হয়ে মেলা পার্কের জায়গায় পৌছাবে। এই রোডে একমাত্র ভিভিআইপি, ভিআইপি এবং অনুমতিপ্রাপ্ত গাড়ি (পাস) চলতে পারবে। তাছাড়া অন্য কোনও ধরনের যানবাহন ০৮-১১- ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে ১১-১১-২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে না। মাতাবাড়ি কো-অপারেটিভ গ্রাউন্ড ও মাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডটিকে ভিভিআইপি, ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে। অনুমতি প্রাপ্ত গাড়িগুলি রমেশ চৌমুহনি, রাজধরনগর রেল ব্রিজ, উদয়পুর রেলস্টেশন, ব্রাহ্মণ পাড়া হয়ে যাত্রীগণকে মাতাবাড়ি শপিং কমপ্লেক্সের কাছে নামিয়ে রেলওয়ে স্টেশনের সামনের খালি জায়গায় গাড়ি পার্কিং করতে হবে।

রোগী, অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুৎ দপ্তর ও আরক্ষা দপ্তরের গাড়িগুলির জন্য ইমার্জেন্সি রোড ব্যবহার করা যাবে। সাক্রম, বিলোনীয়া এবং শান্তিরবাজার থেকে দর্শনার্থীদের নিয়ে যাওয়া গাড়িগুলি চন্দ্রপুর কলোনি স্কুলের কাছে দর্শনার্থীদের নামাবে এবং গাড়িগুলি পার্কিং করবে চন্দ্রপুর স্কুল মাঠে। সাক্রম, বিলোনীয়া এবং শান্তিরবাজারের দিক থেকে আগরতলাগামী গাড়িগুলি পেরাতিয়া বাজার, গঙ্গাছড়া, মগপুষ্করিনী, জামজুরি ফরেস্ট বিট অফিস, রমেশ চৌমুহনি এবং রাজারবাগ হয়ে আগরতলা যাবে।

আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরা জেলাগামী গাড়িগুলি রমেশ চৌমুহনি, জামজুরি, মুড়াপাড়া, জয়ন্তী বাজার এবং চন্দ্রপুর ভিলেজ বাজার হয়ে দক্ষিণ ত্রিপুরার দিকে যাবে। অমরপুর, যতনবাড়ি, অম্পির দিক থেকে দর্শনার্থীদের নিয়ে যাওয়া গাড়িগুলি ত্রিপুরাসুন্দরী স্কুলের মাঠে পার্কিং করতে পারবে। অমরপুর, যতনবাড়ি, অম্পির দিক থেকে আগরতলাগামী গাড়িগুলি ধ্বনিসাগরের পশ্চিম পাড় হয়ে ফরেস্ট অফিস হয়ে উদয়পুর নিউ টাউন রোড, সুভাষ ব্রিজ হয়ে আগরতলা যাবে। আগরতলা থেকে যাওয়া গাড়িগুলি উদয়পুর সেন্ট্রাল রোড হয়ে পোল্ট্রি রোড, ত্রিপুরাসুন্দরী স্কুলের পাশ দিয়ে অমরপুরের দিকে যাবে।

উদয়পুর ধ্বনিসাগর ড্রপ গেইট পার হয়ে কোনও গাড়ি মাতাবাড়ির দিকে যেতে পারবে না। উদয়পুর সেন্ট্রাল রোডে ও নিউ টাউন রোডে দুপুর ১২টার পর কোনও মাল গাড়ি লোডিং এবং আনলোডিং করতে পারবে না। রমেশ চৌমুহনি থেকে ব্রহ্মাবাড়ি পর্যন্ত (এনএইচ-৮) কোন প্রকার যানবাহন চলাচল করতে পারবে না। উল্লেখ থাকে, যানবাহন জাতীয় সড়কে উঠতে পারবে না। সকল শ্রমিক সংগঠন থেকে নির্দিষ্ট সংখ্যায় সেচ্ছাসেবী ব্রহ্মাবাড়ি, রমেশ চৌমুহনি, রাজারবাগ, সুভাষ ব্রিজ, চন্দ্রপুর কলোনি স্কুল, চন্দ্রসাগর ড্রপ গেইট এবং ত্রিপুরাসুন্দরী স্কুল ড্রপ গেইটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আগামী ০৮-১১-২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে ১১-১১-২০২৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত ব্রহ্মাবাড়ি থেকে চন্দ্রপুর কলোনি পর্যন্ত এনএইচ-৮ (জাতীয় সড়ক)-এর উপর যানবাহন চলাচল করতে পারবে না। রাজারবাগ থেকে সমস্ত অটো এবং মারুতি ভ্যান গাড়ি রমেশ চৌমুহনি হয়ে জগন্নাথ দীঘির পশ্চিম পাড় সেন্ট্রাল রোড হয়ে পশু হাসপাতাল পর্যন্ত আসতে পারবে এবং পশু হাসপাতাল থেকে সমস্ত অটো এবং মারুতি ভ্যান গাড়ি নিউ টাউন রোড জগন্নাথ দীঘির পূর্ব পাড় হয়ে রমেশ চৌমুহনি রাজারবাগ পর্যন্ত যেতে পারবে। যানবাহনের গ্যাস সংগ্রহ করার জন্য ১০টি অটো এবং ৫টি করে ছোট গাড়ি আইএস কর্ণার থেকে সিএনজি স্টেশনের দিকে এনএইচ-৮ (জাতীয় সড়ক)-এর দক্ষিণ দিকে সারিবদ্ধভাবে দাঁড়াতে পারবে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.