আগরতলা শহরের সার্বিক উন্নয়ন ও পুর পরিষেবার মানোন্নয়নের বিষয়ে কর্পোরেটর ও আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ২৮, : আগরতলা শহরের সার্বিক উন্নয়ন, পুর পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পুর নিগমের জনপ্রতিনিধি ও আধিকারিকদের সঙ্গে ২৭ অক্টোবর মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ও আধিকারিকদের কাছ থেকে শহরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি, বিভিন্ন প্রকল্প রূপায়ণ এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে তাঁদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজে ইতিবাচক পরিবর্তন, স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহারে কাজের গতি বাড়ার বিষয়গুলি উঠে আসায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

বৈঠকের শুরুতে আগরতলা পুর নিগমের অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপ শহরের উন্নয়নের বিভিন্ন দিক পরিসংখ্যান সহ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ও পুর নিগমের আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

আধিকারিকদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প রূপায়ণ, ডিজিটাল ব্যবস্থার ব্যবহার এবং তার ফলে কাজের গতি ও দক্ষতার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এসেছে, তা জানতে চান। উত্তরে আধিকারিকরা জানান, বিগত পাঁচ-ছয় বছরে পুর নিগমের কর্মসংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসনিক কাজের প্রক্রিয়া ক্রমশ আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠছে। এই পরিবর্তনকে ইতিবাচক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, নাগরিকদের উন্নত পরিষেবা প্রদান এবং শহরের উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার ক্ষেত্রে জনপ্রতিনিধি ও আধিকারিকদের মধ্যে সমন্বয় বজায় রাখার গুরুত্বও আলোচনায় উঠে আসে।

বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি আগরতলা শহরেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এবং কাজের গতিও অনেক বেড়েছে। তিনি আরও বলেন, দুর্গাপুজোর দিনগুলিতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা ও সমন্বয়ের ফলে এ বছর পুজো সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই কাজে যুক্ত সকল জনপ্রতিনিধি, আধিকারিক, কর্মচারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, আধিকারিক ও কর্মচারিগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.