শারদোৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ১৭, : শারদোৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘শারদোৎসব আমাদের অন্যতম প্রধান উৎসব। সার্বজনীন এই উৎসব সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে। আনন্দমুখর এই উৎসবের আবহে পারস্পরিক সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মেলবন্ধন আরও সুদৃঢ় হয়। শারদোৎসবের দিনগুলিতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা, শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এবং নেশার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সকল নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
দেবী দশভূজার আশীর্বাদে আমাদের সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। প্রতিটি পরিবারে বিরাজ করুক অনাবিল আনন্দ। মাতৃশক্তির আরাধনার এই পুণ্যক্ষণে আমি সকল রাজ্যবাসীর সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গলময় জীবন কামনা করছি।'
আরও পড়ুন...