ত্রিপুরাইনফো-র মেগা ক্যুইজ ২২ নভেম্বর, রেজিস্ট্রেশান শুরু

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১৫, : ত্রিপুরাইনফো ডটকম ওয়েবসাইট ও রাজধানীর প্রখ্যাত কোচিং সেন্টার স্কুল অব সায়েন্স ও অন্যান্য সরকারী ও বেসরকারী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ২১তম অল ত্রিপুরা মেগা ক্যুইজ অনুষ্ঠান এবছর আগামী ২২শে নভেম্বর রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনের এক নম্বর হলে অনুষ্ঠিত হবে। প্রতি টিমে দুই জন করে এবছরও দুই স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর একটি হল প্রথম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য স্কুল স্তর ও দ্বিতীয়টি হল সবার জন্য উন্মুক্ত ‘ওপেন মেগা ক্যুইজ’। ওপেন ক্যুইজে স্কুলের ছাত্রছাত্রীরাও ইচ্ছে করলে নাম নথীভুক্ত করতে পারবে। প্রতি স্তরে তিনশত প্রতিযোগী টিম অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে রেজিস্ট্রেশান হবে ‘আগে আসলে আগে পাবেন (First come first serve) – এর ভিত্তিতে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এবছরও নাম নথিভুক্ত করতে রেজিস্ট্রেশন ফিস হিসাবে প্রতি টিমকে কুড়ি টাকা করে দিতে হবে। রেজিস্ট্রেশন ফি-র পুরো অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। আগামী ২১শে নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে ত্রিপুরাইনফো-র ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। অফলাইনে রেজিস্ট্রেশানের জন্যে প্রতিযোগীদের ত্রিপুরাইনফো-র রাজধানীর এয়ারপোর্ট রোডে লিচুবাগান অফিসে কিংবা অফিস টাইমে সংস্থার আগরতলা পোস্ট অফিস চৌমুহনীর অফিসে আসতে হবে। ২২শে নভেম্বর সকাল সাড়ে দশটায় রাজধানীর রবীন্দ্র ভবনের ১নং হলে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হবে।

উদ্যোক্তারা আরও জানিয়েছেন, এবছর কুইজের মূল আকর্ষণ হিসাবে স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ দর্শকদের জন্য কুইজের একাধিক বিশেষ 'অডিয়েন্স রাউন্ড' ছাড়াও একাধিক নগদ বাম্পার প্রাইজ ও স্কুল ও ওপেন উভয় স্তরেই সেরা অডিয়েন্সের জন্য পৃথক ভাবে বিশেষ পুরস্কার থাকবে। দর্শক আসনে বসে ছাত্রছাত্রী সহ যে কেউ দিনভর অডিয়েন্স রাউন্ডে অংশ নিতে পারবেন। অডিযেন্স রাউন্ডে যারা অংশ নিতে চান তাদের কোন রকম রেজিস্ট্রেশানের প্রয়োজন নেই। যারা প্রতিযোগিতায় অংশ নেবেন তাদরকে সকাল সাড়ে দশটার আগে হলে ঢুকতে হবে। আর যারা অডিয়য়েন্স রাউন্ডে অংশ নিতে চান তাদের সকাল এগারোটার পর স্ক্রিনিং টেস্ট শেষ হয়ে গেলে হলে প্রবেশ করতে দেওয়া হবে।

উদ্যোক্তারা এক বিবৃতিতে আরও জানিয়েছেন, এবছর মূল প্রতিযোগিতা ও অডিয়েন্স রাউন্ডে নগদ অর্থরাশী সহ দুই শতাধিক আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার থাকছে। স্কুল ক্যুইজে প্রথম পুরস্কার হিসেবে নগদ কুড়ি হাজার, দ্বিতীয় পুরস্কার নগদ দশ হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হবে। ওপেন ক্যুইজে প্রথম পুরস্কার হিসাবে নগদ ত্রিশ হাজার, দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার ও তৃতীয় পুরস্কার নগদ দশ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া প্রতি এক ঘন্টা অন্তর অন্তর ক্যুইজের প্রতিটি বিশেষ প্রশ্নের সঠিক উত্তরদাতাদের বাইসাইকেল, স্মার্ট টিভি, স্মার্ট ফোন, কলকাতা- আগরতলা যাওয়া ও আসার এয়ারটিকিট, হোটেল পোলো টাওয়ারে বিনা মূল্যে দুই জনের নাইট স্টে-র মতো আকর্ষণীয় দুই শতাধিক বিভিন্ন পুরস্কার থাকবে। বিস্তারিত নিয়ম বিধি জানার জন্য ত্রিপুরা ইনফো ডটকম ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.