পুর নিগম এলাকায় জলাশয়গুলির সৌন্দর্যায়নের ফলে সুস্থ্য ও সুন্দর পরিবেশ গড়ে উঠছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১১, : আগরতলা থেকে বন্দেভারত এক্সপ্রেস চালু করার জন্য রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে রাজ্যে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ক্ষেত্র, কৃষি সহ সর্বত্রই উন্নয়নের জোয়ার চলছে। রাজ্যের মানুষের সঠিক পরিষেবা প্রদানে সরকার পরিকাঠামোমূলক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সংস্কারমূলক কাজেও বিশেষ গুরুত্ব দিয়েছে। ১০ অক্টোবর আগরতলা পুর নিগমের ১৪নং ওয়ার্ডের অন্তর্গত রঞ্জিতনগর জলাশয়ের নবনির্মিত সৌন্দর্যায়ন পরিকাঠামোর উদ্বোধন করে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি সরকার আগরতলা শহরের প্রাচীন সংস্কৃতির পুনরুদ্ধার করছে। আগরতলা পুর নিগম এলাকায় জলাশয়গুলিকে সংস্কার করে সৌন্দর্যায়ন করা হচ্ছে। তিনি বলেন, এলাকা, সমাজ ও মানুষের জন্য কাজ করতে হলে সঠিক চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। অতীতে আগরতলা পুর নিগম এলাকায় সংস্কারমূলক কাজ বলতে কিছুই হয়নি। উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের আর্থসামাজিক উন্নয়নও সরকারের অন্যতম লক্ষ্য। আগরতলা শহর সহ সারা রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে তাদের এস এইচ জি গ্রুপের সাথে যুক্ত করা হচ্ছে। পাশপাশি রাজ্যে মহিলাদের জন্য স্কিল ডেভেলাপমেন্ট কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যুবকদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের কাঁচামালকে ব্যবহার করে এন্টারপেনার গড়ে তুলতে রাজ্য সরকার নানা সহায়তা করছে। এখন পর্যন্ত রাজ্যে ২.৫ লক্ষ এন্টারপেনার গড়ে উঠেছে। মূখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের আর্থিক উন্নয়ন হচ্ছে বলেই জি এস ডি পি -তে উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। তিনি বলেন, পুর নিগম এলাকায় জলাশয়গুলির সৌন্দর্যায়নের ফলে সুস্থ্য ও সুন্দর পরিবেশ গড়ে উঠছে এবং জল সংরক্ষনের জন্য একটা স্থায়ী ব্যবস্থা গড়ে উঠেছে। আগরতলা শহরে যানজট কমাতে ইতিমধ্যেই পুরনো মোটরস্ট্যান্ডে মাল্টি কার পার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যানজট সমস্যা সমাধানে আগরতলা শহরে আরও একটি উড়ালপুল ও রিং রোড করা হবে। তিনি বলেন, ২০১৪ সালের পর দেশে স্থিতিশীলতা এসেছে এবং দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সেই স্থিতিশীলতাকে উন্নয়নের স্বার্থে বজায় রাখতে হবে। রাজ্যও উন্নয়নের স্বার্থে শান্তি সম্প্রতি অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রঞ্জিতনগর জলাশয়টি সংস্কার ও সৌন্দর্যায়নের ফলে দীর্ঘ বছরের এলাকার মানুষের দাবী পূরণ হলো। পুর নিগম উন্নয়নমূলক কাজের মাধ্যমে আগরতলা শহরের প্রতিটি মানুষের নাগরিক চাহিদা পূরণ করে চলেছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ এ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিদ্ধা দাস দে। রঞ্জিতনগর জলাশয়টি সৌন্দর্যায়নে ব্যয় হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ টাকা। অনুষ্ঠানে সংযোগ ক্লাব সহ এলাকাবাসীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে রঞ্জিতনগর জলাশয় সৌন্দর্যায়নের উপর একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.