সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ৮, : রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের দু:শ্চিন্তা অনেকটাই দূর করতে পেরেছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে এম বি বি এস ও ডেন্টাল সহ নানা বিষয়ে পড়ার সুযোগের পরিধি বৃদ্ধি পেয়েছে। আজ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ স্থাপনের ফলে রাজ্যের ছাত্রছাত্রীদের মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ আরও বেড়েছে। রাজ্যে চালু হতে যাচ্ছে আয়ুর্বেদিক হাসপাতালও। ৭ অক্টোবর আগরতলার রেন্টার্স কলোনীতে ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও নেতাজী সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে রাজ্যের ছেলেমেয়েদের মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার সুযোগ অনেক কম ছিল। ছাত্রছাত্রীদের অনেক অর্থ ব্যয় করে রাজ্যের বাইরে গিয়ে মেডিক্যাল নিয়ে পড়তে হতো। আজ রাজ্যে বিভিন্ন মেডিক্যাল কলেজ স্থাপন হওয়ার ফলে এমবিবিএস, ডেন্টাল, নার্সিং, বিএইচএমএস পড়ার সুযোগ অনেক বেড়েছে। আগামীতে আয়ুর্বেদিক চিকিৎসাবিদ্যার পড়ার সুযোগও হবে। রাজ্য সরকার কাজের মাধ্যমেই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে চায়। রাজ্যের বর্তমান সরকার কাজে বিশ্বাসী। রাজ্য সরকার মানুষকে যা প্রতিশ্রুতি দিচ্ছে তাই বাস্তবে করে দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে। প্রায় ৭०० কোটি টাকা ব্যয়ে শিজা গ্রুপ রাজ্যে একটি অত্যাধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন করবে। রাজ্যের বিভিন্ন এলাকায় মেডিক্যাল কলেজ স্থাপনের ফলে সেইসব এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের পথও প্রশস্থ হচ্ছে। সরকার নতুন স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দোয়ার খুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত পথেই রাজ্য সরকার মানুষের কল্যাণে উন্নয়ন করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করে দেখাচ্ছে। আগামীতে ধলাই জেলাতেও নতুন মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। স্বাস্থ্য সহ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা এখন দেশের মধ্যে অনেক উপরে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের স্বার্থে রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতি ও সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। শান্তি সম্প্রীতি ও সঠিক আইন শৃঙ্খলার পরিবেশ আছে বলেই সম্প্রতি রাজ্যে ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ আসতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের এই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী ও শিক্ষক- শিক্ষিকা তাদের মধ্যে একটা গর্ববোধ থাকবে। বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসাতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যে কোন চিকিৎসাবিদ্যায় ও চিকিৎসা পরিষেবা প্রদানে অভিজ্ঞতা অর্জন করতে হলে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সম্মানিত অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, রাজ্যে চিকিৎসা পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার কারণেই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ এ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, ত্রিপুরা মেডিক্যাল অ্যাডুকেশনের ডিরেক্টর ডা. এইচ. পি. শর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা গর্ভনেমেন্ট হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতালের প্রিন্সিপাল ডা. অভিজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ হোমিওপ্যাথিক চিকিৎসার প্রবর্তক স্যামুয়েল হেনিম্যানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.