দুর্গাপূজা উপলক্ষ্যে রেশনশপ থেকে বিনামূল্যে চিনি, ময়দা, সুজি দেওয়া হবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ৮, : আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাজ্যের ৯ লক্ষ ৯২ হাজার রেশন ভোক্তাকে বিনামূল্যে চিনি, ময়দা ও সুজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক রেশন কার্ডধারীকে ১ কেজি চিনি, ২ কেজি ময়দা এবং ৫০০ গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার মধ্যবর্তী সময়ে চিনি, ময়দা ও সুজি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

৭ অক্টোবর সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে গতকালের মন্ত্রিসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে খাদ্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। তিনি বলেন, উৎসবের মরশুমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই বিশেষ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ২৪৩ মেট্রিক টন সুজি, ১,৯৮৪ মেট্রিক টন ময়দা এবং ৯৯২ মেট্রিক টন চিনি বিতরণ করা হবে। এরজন্য রাজ্য সরকারের আনুমানিক ব্যয় হবে ৯ কোটি ৩৫ লাখ থেকে ৯ কোটি ৮৫ লাখ টাকা।

মন্ত্রিসভার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে পর্যটনমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে মোট ১,০৬১ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে নবম ও দশম শ্রেণির জন্য ৭০০ জন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে। পাশাপাশি এলিমেন্টারি এডুকেশন দপ্তরের অধীনে ৩৬১ জন শিক্ষক নিয়োগ করা হবে, যার মধ্যে ৭৫ জন গ্র্যাজুয়েট টিচার এবং ২৮৬ জন আন্ডার গ্র্যাজুয়েট টিচার রয়েছেন।

খাদ্যমন্ত্রী জানান, নগর পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে নগর উন্নয়ন দপ্তরের অধীনে আগরতলা পুরনিগমে বিভিন্ন শ্রেণির মোট ২১৩টি পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে বিভিন্ন কারিগরি, প্রশাসনিক ও পরিষেবা সংক্রান্ত পদ রয়েছে। এরফলে পুরনিগমের কাজের পরিধি এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও দক্ষতা আসবে বলে পর্যটনমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি মন্ত্রিসভার আরও সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন' গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের অধীনস্থ গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের পরীক্ষা পরিচালনা ও কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হবে।

এছাড়াও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনস্থ ওয়েলফেয়ার সাব-কমিটির চেয়ারম্যান ও সদস্যদের প্রতি বৈঠকের সিটিং অ্যালাউন্স ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংখ্যালঘু কল্যাণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসিক বোর্ডিং হাউসে থাকা শিক্ষার্থীদের দৈনিক বোর্ডিং হাউস স্টাইপেন্ড ৬৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। তিনি আরও জানান বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধীনে ৮টি লোয়ার ডিভিশন ক্লার্কের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.