জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে : পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১, : সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। ৩০ সেপ্টেম্বর সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে স্টেট রোড সেফটি কাউন্সিল ২০২৬-এর সভায় পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে ১১টি ক্ষেত্রে ভালো কাজের ভিত্তিতে। ১১টি ক্ষেত্র হলো সড়ক নিরাপত্তায় সেরা জেলা, ট্রাফিক আইন প্রয়োগে সেরা জেলা, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হ্রাসে সেরা জেলা, সড়ক নিরাপত্তায় সেরা থানা, সড়ক নিরাপত্তায় সেরা হাসপাতাল / ট্রমা কেয়ার সেন্টার, সেরা অ্যাম্বুলেন্স পরিষেবা, সেরা সড়ক প্রকৌশলী উদ্যোগ, সেরা ফায়ার সার্ভিস পরিষেবা, দুর্ঘটনামূলক সেরা তদন্ত, সেরা সহায়তাকারী রাহ-বীর, সেরা পরিবহণ বিভাগীয় কার্যকারী উদ্যোগের জন্য পুরস্কার দেওয়া হবে।

পরিবহণমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সড়কের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি সরকার গুরুত্ব সহ দেখছে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সড়ক দুর্ঘটনা হ্রাসে সড়ক নিরাপত্তা বিষয়ে গাইডলাইন অনুযায়ী আরও তৎপরতার সঙ্গে কাজ করে যেতে হবে। সকলের সহযোগিতার মধ্য দিয়েই জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। আজ স্টেট রোড সেফটি কাউন্সিল ২০২৬-এর সভায় রোড সেফটির জন্য গৃহীত নানা পদক্ষেপ ও পরিবহণ দপ্তরের অন্যান্য কাজগুলি সম্পর্কে পরিবহণমন্ত্রীকে অবহিত করেন পরিবহণ কমিশনার সুব্রত চৌধুরী। সভায় ভার্চুয়ালি প্রতিটি জেলার জেলাশাসক ও এসপিগণ অংশগ্রহণ করেন। সভায় এছাড়াও বিভিন্ন বিষয়ে পরিবহণমন্ত্রীকে অবহিত করেন পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, উচ্চশিক্ষা দপ্তরের সচিব অনিমেষ দেববর্মা ও পশ্চিম ত্রিপুরা জেলার ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির সহ অন্যান্য আধিকারিকগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.