সাংবাদিকদের রক্তদানের মত সেবামূলক কাজ সমাজকে নতুন দিশা দেখাবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২৭, : সংবাদ মাধ্যম হলো সমাজের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের রক্তদানের মত সেবামূলক কাজ সমাজকে নতুন দিশা দেখাবে। এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি। ২৬ সেপ্টেম্বর তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসেম্বলি অব জার্নালিস্ট আয়োজিত মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই কথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মত মহৎ কাজ অন্যকিছু হতে পারেনা। মানুষের জন্যই মানুষ, এই ভাবনা রক্তদানের মাধ্যমেও প্রতিফলিত হয়। রক্তের অভাবে যেন কোনো রোগী সমস্যায় না পরেন তারজন্য রক্তদানের মত মহৎ কর্মসূচি অব্যাহত রাখতে হবে। রক্তদান সম্পর্কে যতবেশি মানুষকে সচেতন করা যাবে, সেচ্ছায় রক্তদানে ততোবেশি মানুষ এগিয়ে আসবেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ইতিমধ্যেই ১৪টি ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদ বান্ধব এবং সাংবাদিক বান্ধব সরকার। বর্তমান সরকার সাংবাদিকদের পারিবারিক পেনশন বৃদ্ধি করে ১০ হাজার টাকা করেছে। আগে ১ হাজার টাকা পেনশন দেওয়া হতো। সাংবাদিকদের চিকিৎসার নিশ্চয়তার জন্য তাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত করা হবে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতার জন্য কর্মশালার আয়োজন করা হচ্ছে। সংবাদ মাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যও রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী বলেন, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদেরও নিজেদের কাজের ক্ষেত্রে আপ টু ডেট থাকতে হবে। নিজেদের কাজে উৎকর্ষতা বাড়াতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানুষের জন্য কল্যাণমূলক কাজগুলি সবার সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, রাজ্যের সাংবাদিকগণ অন্যান্য রাজ্যের সাংবাদিকদের তুলনায় কোনভাবেই পিছিয়ে নেই। রাজ্যের সাংবাদিকদের স্বচ্ছতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্বপালন করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। রক্তদান ও চিকিৎসা শিবির করার জন্য মুখ্যমন্ত্রী এসেম্বলি অব জার্নালিস্টকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই উদ্যোগে প্রশংসা করে বলেন, সরকারি কাজের ত্রুটি বিচ্যুতির কথা যেমন তুলে ধরতে হবে, পাশাপাশি রাজ্য সরকারের ভালো কাজের জন্যও প্রশংসা করতে হবে। অনুষ্ঠানে এসেম্বলি অব জার্নালিস্ট-এর পক্ষ থেকে হাসপাতালের রোগীদের জন্য ৫টি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসেম্বলি অব জার্নালিস্ট-এর সম্পাদক সানিত দেবরায়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এসেম্বলি অব জার্নালিস্ট-এর সহ সভাপতি দীবাকর দেবনাথ। মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ রক্তদান শিবির এবং প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিদর্শণ করেন। মুখ্যমন্ত্রী রক্তদাতা ও প্রবীণ নাগরিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.