গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারি, পেনশন প্রাপক সহ অনিয়মিত কর্মচারিদের পূজা অনুদান বাড়ানো হয়েছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ২৪, : আসন্ন শারদীয় উৎসব উপলক্ষ্যে ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে উৎসব অনুদান। এরফলে রাজ্যের ১ লক্ষ ৪৮ হাজার ৫০১ জন নিয়মিত ও চুক্তিবদ্ধ সরকারি কর্মচারি এবং ৮৫ হাজার ৯১৬ জন পেনশনভোগী বা পারিবারিক পেনশন প্রাপকগণ উপকৃত হবেন। এই উৎসব অনুদান বৃদ্ধির ফলে রাজ্য সরকারের অতিরিক্ত ৬ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয় হবে। ২৩ সেপ্টেম্বর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, উৎসব অনুদান বৃদ্ধি করার ফলে গ্রুপ- সি ও গ্রুপ-ডি কর্মচারি, পেনশনভোগী বা পারিবারিক পেনশন প্রাপকগণ, সরকার পরিচালিত বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ এবং অর্থ দপ্তরের অনুমোদন প্রাপ্ত ডিআরডব্লিউ কর্মীদের উৎসব অনুদান ২,১০০ টাকা থেকে বেড়ে হবে ২,৪০০ টাকা। পিটিডব্লিউ, ক্যাজুয়াল ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, হোমগার্ড, এসপিও এবং বিভিন্ন দপ্তরে নিয়োজিত দৈনন্দিন মজুরিভিত্তিক কর্মীদের উৎসব অনুদান ২,৩১০ টাকা থেকে বাড়িয়ে ২,৬১০ টাকা করা হয়েছে। এছাড়া পানীয়জল ও স্বাস্থ্যবিধি ও গ্রামোন্নয়ন (পঞ্চায়েত) দপ্তরের অধীন পার্ট টাইম পাম্প অপারেটরদের উৎসব অনুদান ১,০৫০ টাকা থেকে বাড়িয়ে ১,৩৫০ টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ২০১৭-১৮ সালে এই উৎসব অনুদানের পরিমাণ ছিল ৭০০ টাকা।

সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, উৎসব অনুদান বৃদ্ধি করা হলেও সরকারি কর্মচারিদের অগ্রিম উৎসব অনুদান (ফেস্টিভল অ্যাডভান্স) অপরিবর্তিত রাখা হয়েছে। এবছর এই উৎসব অনুদান পাওয়ার জন্য নেক্সটজেন এইচআরএমএস- এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তিনি বলেন, এই অগ্রিম উৎসব অনুদান প্রদানের জন্যও রাজ্য সরকারের প্রায় ১৮৩ কোটি ৭৭ লক্ষ টাকা প্রয়োজন হবে। তিনি জানান, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সরকারি কর্মচারিগণ দুর্গাপূজা ছাড়াও বড়দিন, গড়িয়া পূজা, বুদ্ধ পূর্ণিমা, ঈদ-উজ-জোহা, বাংলা নববর্ষ, ঈদ-উল-ফিতর, গুরুনানক ও মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষ্যেও এই অগ্রিম উৎসব অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে একজন সরকারি কর্মচারি যেকোনও একটি উৎসবের জন্য এই অগ্রিম অনুদান পাওয়ার জন্য আবেদন করতে পারেন। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব পি. কে. গোয়েল এবং অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.