মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ১৯, : সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শন করেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, দপ্তরের বিশেষ সচিব কুন্তল দাস ও অধিকর্তা এল রাঞ্চল প্রমুখ।

চাইল্ড কেয়ার ইউনিট পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখানে যে সকল শিশু ও ছাত্রীরা রয়েছে তাদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করাই হলো রাজ্য সরকারের লক্ষ্য। তারা পড়াশোনার পাশাপাশি গান বাজনা, যোগা প্রভৃতি ক্ষেত্রে যাতে আরও বেশি করে অংশগ্রহণ করে তারজন্য ছাত্রীদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে চাইল্ড কেয়ার ইউনিটের আবাসিকদের কখনো নিজেদের একা না ভাবার জন্য বলেন। রাজ্য সরকার সবসময় তাদের পাশে রয়েছে। তিনি বলেন, মানুষ মানুষেরই জন্য। আর এই ভাবনা থাকলেই সমাজ আরও সুন্দর ও সকলের বাসযোগ্য হয়ে উঠবে। ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের শিশু ও ছাত্রীদের নিজের আপন মনে করে তাদের প্রতি নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ও এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। এরই অঙ্গ হিসেবে আজ পালিত হচ্ছে সেবা দিবস বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, এখানকার ছাত্রীরা জিএনএম, এএনএম, নার্সিং সহ স্নাতক স্তরে উত্তীর্ণ হয়ে দেশ ও রাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত রয়েছে। অনুষ্ঠান উপলক্ষে এখানকার ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার পাশাপাশি যোগাও প্রদর্শন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী শিশু ও ছাত্রীদের হাতে কিছু উপহার সামগ্রি তুলে দেন এবং আবাসিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.