রাজ্য পরিবহণ দপ্তরের একগুচ্ছ উন্নয়ন প্রকল্প চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়িত হতে চলেছে : পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ১০, : রাজ্য পরিবহণ দপ্তরের একগুচ্ছ উন্নয়ন প্রকল্প চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়িত হতে চলেছে। মেলাঘর, গন্ডাতুইসা, জিরানীয়া, জোলাইবাড়ি, মনুঘাট এবং শান্তিরবাজারে মোটরস্ট্যান্ড গড়ে তোলা হচ্ছে। এছাড়া কৈলাসহর, তেলিয়ামুড়া, বিশ্রামগঞ্জে জেলা পরিবহণ কার্যালয় গড়ে তোলা হচ্ছে। উদয়পুরের রাজারবাগে গড়ে উঠছে অত্যাধুনিক বাস পোর্ট। ৯ সেপ্টেম্বর সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত পরিবহণ দপ্তরের এক পর্যালোচনা সভায় পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানান। বৈঠকে দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করা হয়৷

পরিবহণমন্ত্রী বৈঠকে জানান, সিধাই মোহনপুর, বীরচন্দ্রমনু, যতনবাড়ি এবং বিশালগড়ে নতুন করে সর্বসুবিধাযুক্ত মোটরস্ট্যান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য পরিবহণ ক্ষেত্রের দ্রুত পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে যাত্রী সাধারণ এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাচ্ছন্দ্য প্রদান করা। খুব সহজেই যাতে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়া যায় সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে।

সভায় পরিবহণ কমিশনার সুব্রত চৌধুরী পরিবহণ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সম্পর্কে পরিবহণমন্ত্রীকে অবহিত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার অনুপ কুমার দাস, জলসম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার সুধন দেববর্মা, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার ক্ষুদিরাম ত্রিপুরা এবং পরিবহণ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.