বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগে অংশ নিতে যুবদের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ১০, : দেশের যুব সমাজের প্রতিভার বিকাশ, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের দক্ষতাকে জাতীয় মঞ্চে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত হচ্ছে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগ (ভিবিওয়াইএলডি) ২০২৭। এই কর্মসূচিতে ১৫-২৯ বছর বয়সী যোগ্য যুবদের সক্রিয়ভাবে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ৯ সেপ্টেম্বর পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস এই আহ্বান জানান। তিনি সাংবাদিকদের জানান, গত ১৬ আগস্ট থেকে সারা দেশের সাথে রাজ্যেও এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে যুবদের বিভিন্ন দক্ষতা ও প্রতিভা তুলে ধরতে বিভিন্ন বিষয় রাখা হয়েছে। এগুলি হল-

কর্মসূচি অনুযায়ী বিকশিত ভারত চ্যালেঞ্জ এর মাধ্যমে ক্যুইজ সহ বিভিন্ন ধাপে যুবদের অংশ গ্রহণের সুযোগ থাকবে। মাই ভারত পোর্টালের মাধ্যমে যোগ্য যুবরা এতে অংশ নিতে পারবে। জেলা পর্যায় থেকে নির্বাচিত প্রতিযোগীরা রাজ্যভিত্তিক ও জাতীয় স্তরে অংশ নেবেন। ইয়থ পার্লিয়ামেন্ট- এতে জেলা ও রাজ্য পর্যায়ে যুবদের সংসদীয় কার্যপ্রণালী নিয়ে প্রতিযোগিতা হবে। কালচারাল ট্র্যাক- এতে সমবেত নৃত্য, সংগীত, মুকাভিনয়, নাটক, পেইন্টিং ও কবিতা রচনা সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হবে। ডিজাইন ভারত এবং হ্যাক ফর সোশ্যাল কজ এবং ইয়থ এনট্রপ্রিনিয়রস চ্যালেঞ্জ।

অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস সাংবাদিকদের জানান, পশ্চিম জেলার যোগ্য যুবরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে পারবেন। তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যের ৯ হাজারের উপর যুবক-যুবতী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। এছাড়া তিনি জানান, জেলা পর্যায়ের বিজয়ীরা রাজ্য পর্যায়ের বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ এ অংশ নেবে। সেখান থেকে নির্বাচিত যুবরা আগামী ১০-১২ জানুয়ারি, ২০২৭ নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় যুব উৎসবে অংশ নেবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ হাজার যুবক-যুবতী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার সুযোগ পাবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত যুবরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মতবিনিময়েরও সুযোগ পাবে। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত জেলাশাসকের সাথে উপস্থিত ছিলেন মাই ভারত স্টেট এনএসএস এর আধিকারিক প্রবালকান্তি দেব ও মাই ভারত পশ্চিম জেলা ইয়থ অফিসার অজিৎ কুমার প্রমুখ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.