প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে : অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, সেপ্টেম্বর ৯, : ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। নেক্সট জেন এইচআরএমএস এমনই একটি পরিষেবা। এই ডিজিট্যাল পরিষেবা বিভিন্ন সরকারি কাজ আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পাশাপাশি নাগরিক পরিষেবায় স্বচ্ছতা ও গতি বাড়াতে ভূমিকা নেবে। ৮ সেপ্টেম্বর প্রজ্ঞাভবনে নেক্সট জেন এইচআরএমএস এর উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশকে ডিজিট্যাল ইন্ডিয়া করতে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছেন। প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে। রাজ্যে প্রতিটি সরকারি দপ্তরে ই-অফিস ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, নেক্সট জেন এইচআরএমএস ব্যবস্থায় একজন সরকারি কর্মচারির তাঁর চাকরির প্রথমদিন থেকে শুরু করে চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি বিষয় এই ব্যবস্থাপনায় নথিভুক্ত থাকবে। এই ব্যবস্থাপনার ফলে একজন কর্মচারি অবসরে গেলে স্বল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে তাঁর পেনশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। একজন কর্মচারি অনলাইনের মাধ্যমে ছুটির আবেদন করতে পারবেন এবং তা ডিজিট্যাল সার্ভিস বুকে নথিবদ্ধ থাকবে। এই উদ্যোগ নেওয়ার জন্য অর্থমন্ত্রী অর্থদপ্তরের আধিকারিক এবং কর্মচারিদের অভিনন্দন জানান। আজ এই অনুষ্ঠানে নিউ পেনশন প্রপোজাল রুলস বুক ও ডিডিও'র হ্যান্ড বুক এবং কয়েকটি মডিউলের এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় সহ অতিথিগণ।

অনুষ্ঠানে অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল ডিজিট্যাল পরিষেবা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, নেক্সট জেন এইচআরএমএস ব্যবস্থাপনার ফলে প্রতিটি সরকারি কর্মচারির চাকরি সংক্রান্ত তথ্য সুরক্ষিত থাকবে। অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিং, অ্যাকাউন্টেন্ট জেনারেল রনেন্দ্র সরকার এবং সিনিয়ার ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল তনুশ্রী বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে নেক্সট জেন এইচআরএমএস এর বিষয়ে একটি তথ্যচিত্রও দেখানো হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ অর্থদপ্তর এবং এনআইসি'র কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.