মন কি বাত মানুষের জন্য নতুন কিছু করার বার্তা নিয়ে আসে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ৩১, : আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ৩০ আগস্ট সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব সম্প্রসারিত হয়। এই সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ও শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী সান্ত্বনা চাকমা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিগণ। মন কি বাতের আজকের পর্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেন, যার মধ্যে নেশামুক্ত যুবা অভিযান, পিএম স্বনিধির সাফল্য গাঁথা, মিশন শক্তি স্যাট এবং উৎসবের মরশুমে ভোকাল ফর লোকাল তথা মেড ইন ইন্ডিয়া পণ্য ক্রয়ের আহ্বান ছিল অন্যতম।

অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত'-এর প্রতিটি পর্বই দেশের মানুষের জন্য নতুন কিছু করার বার্তা নিয়ে আসে। আজ ‘মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষ্ণা শেষাদ্রি নামে এক যুবকের তৈরি করা ইতিহাস বিষয়ক একটি ওয়েবসাইটের প্রশংসা করেন। ত্রিপুরা রাজ্যেও যদি কেউ রাজ্যের ইতিহাসকে গবেষণার ভিত্তিতে তুলে ধরতে চায় সে বিষয়ে রাজ্য সরকার সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশকে সম্পূর্ণরূপে নেশামুক্ত ভারত গড়তে যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন রাজ্য সরকারও ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়তে সব ধরনের প্রয়াস নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য দক্ষতা উন্নয়ন, শিল্প উৎপাদনে ভোকাল ফর লোকাল এবং মানুষদের স্বনির্ভর করে তোলা। প্রধানমন্ত্রীর এই দিশাতেই রাজ্য সরকারও নানা উদ্যোগ নিয়ে সফলতা অর্জন করছে এবং বিকল্প কর্মসংস্থানের সাথে মানুষকে বেশি করে যুক্ত করতে পারছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.