আমাদের সংস্কৃতির মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রাখি বন্ধন উৎসব : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ৩০, : ২৯ আগস্ট মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজের ছাত্রীরা সহ বিভিন্ন সংগঠনের দিদি ও বোনেরা অংশগ্রহণ করেন। উৎসবের মাঝখানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, রাখি বন্ধন উৎসব একটি পবিত্র উৎসব। এই উৎসবের ফলে ভাই ও বোনের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। আমাদের সংস্কৃতির মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রাখি বন্ধন উৎসব। মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠানে যারা তাকে রাখি পরিয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, এই ধরনের উৎসবের মাধ্যমে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, প্রীতির ভাব সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশা তেই রাজ্য সরকারও নারীদের ক্ষমতায়ন, সুরক্ষা, আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলছে। সমগ্র দেশের মধ্যে নারী ক্ষমতায়নে রাজ্য বিশেষ স্থানে রয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.