৫ সেপ্টেম্বর থেকে পশ্চিম ত্রিপুরা জেলায়ও এসআইআর কর্মসূচি শুরু হবে : জেলাশাসক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২৯, : পশ্চিম ত্রিপুরা জেলায়ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চূড়ান্ত ভোটার তালিকা ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে। ২৮ আগস্ট সোনারতরী রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সদর মহকুমা শাসকও উপস্থিত ছিলেন।

জেলাশাসক জানান, ৫ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ, পরিকল্পনা এবং বাড়ি বাড়ি যাচাইয়ের প্রস্তুতির মাধ্যমে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। বুথ লেভেল অফিসার-রা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ফর্ম বিতরণ করবেন। বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাগরিকগণ ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। এরপর ২১ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-রা সেই দাবি ও আপত্তিগুলির শুনানি করে নিষ্পত্তি করবেন। চূড়ান্ত ভোটার তালিকা ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে।

জেলাশাসক জানান, ৫ সেপ্টেম্বর থেকে নাগরিকদের সহায়তার জন্য জেলাশাসক এবং মহকুমা শাসকদের কার্যালয়ে হেল্পডেস্ক চালু করা হবে। তিনি জনগণকে নিজ নিজ এলাকার বিএলও-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে এবং প্রয়োজন হলে হেল্পডেস্কে যোগাযোগ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশেষ নিবিড় সংশোধনের মূল উদ্দেশ্য হলো কোনও যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন, তা নিশ্চিত করা। পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটি মহকুমা- সদর, মোহনপুর ও জিরানিয়া এবং মোট ১৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। জেলায় ১৪ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, ৪২ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, ৫৭ জন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, ৮২ জন বিএলও সুপারভাইজার এবং ৭৯৫ জন বুথ লেভেল অফিসার রয়েছেন। জেলায় বর্তমানে মোট ৭৯৫টি ভোটকেন্দ্র রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের প্রস্তাবিত পুনর্বিন্যাস প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ৬৭টি নতুন ভোটকেন্দ্র চালু করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ৩২টি নতুন সেকশন পুনর্গঠনের প্রস্তাব করা হয়েছে এবং ৭টি ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের প্রস্তাবও রয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ভোটারের সংখ্যা ৬,৯৯,৪২৯ জন। এরমধ্যে ৬,৩৮,৩২০ জন ভোটারের অর্থাৎ ৯১.২৬ শতাংশ, ম্যাপিং করা হয়েছে। এখনও ৬১,১০৯ জন ভোটার ম্যাপিংয়ের আওতার বাইরে রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন নাগরিকদের সহায়তার জন্য টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৫০-ও চালু থাকবে। ভোটার তালিকা সঠিক ও অন্তর্ভুক্তিমূলক রাখতে জেলা প্রশাসন ভোটারদের বিএলও-দের সঙ্গে সহযোগিতা করা, যাচাই প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং প্রয়োজনে হেল্পডেস্ক ও হেল্পলাইন ব্যবহার করার আবেদন জানিয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.