ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২৩, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ২২ আগস্ট সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউটস ও গাইডস স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ডনবসকো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, একটি দায়িত্বশীল সম্প্রীতিপূর্ণ ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ত্রিপুরার স্কাউটস ও গাইডসরা রাজ্যের অগ্রগতিতে বিভিন্নভাবে তাদের অবদান রেখে চলেছে। ত্রিপুরা রাজ্যকে মাদকমুক্ত করার লক্ষ্যে নেশামুক্ত ত্রিপুরা অভিযানে স্কাউটস ও গাইডসরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। রাজ্যপাল তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

রাজ্যপাল ডনবসকো স্কুলে পৌঁছালে স্কাউটস ও গাইডসের স্বেচ্ছাসেবকরা রাজ্যপালকে গার্ড অব অনার প্রদান করে। এরপর স্কুলের অডিটোরিয়ামে স্কাউটস ও গাইডসের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করেন। এই অনুষ্ঠানে ডনবসকো স্কুলের প্রধান শিক্ষক ফাদার সুরজিৎ টিগ্যা স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. ডাল, ত্রিপুরা স্টেট স্কাউটস অ্যান্ড গাইডসের রাজ্য সম্পাদক রেভারেন্ড রামেন্দ্র রিয়াৎ, ডনবসকো স্কুলের শিক্ষক ও স্কাউট মাস্টার অভিজিৎ চক্রবর্তী।

এরপর রাজ্যপাল বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন এবং স্কাউটস ও গাইডস, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্কুলের এন এস এস ইউনিট পরিদর্শন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। ছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজ্যপাল শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ, সেবা ও দায়িত্ববোধের মতো মূল্যবোধগুলি উর্ধ্বে তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা ভবিষ্যৎ প্রজন্মের উপরই নির্ভরশীল। এই কাজে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. ডার্লং, মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা ড. সমিত রায় চৌধুরী, ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের রাজ্য সম্পাদক রেভারেন্ড রামেন্দ্র রিয়াং, বাণীবিদ্যাপিঠ স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা প্রমুখ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.