নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে : মুখ্যমন্ত্ৰী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ২১, : নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা । বাল্যবিবাহ ও নেশার বিরুদ্ধে সামাজিক জাগরণ, সাইবার নিরাপত্তা, নারী সুরক্ষা এবং মহিলাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বনির্ভর ও সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। ২০ আগস্ট সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের সঙ্গে পরপর দুটি বৈঠকে সভাপতিত্ব করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এ লক্ষ্যে সেমিনার, কর্মশালা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের পাশাপাশি নাটক সহ বিভিন্ন সৃজনশীল মাধ্যমকে কাজে লাগাতে হবে। স্থানীয় পর্যায়ে নারী ও শিশুদের সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমাজের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সমাজকর্মী সহ বুদ্ধিজীবী মহল এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও সচেতনতামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরামর্শ দেন তিনি।

বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, নেশার বিরুদ্ধে জাগরণ, সাইবার নিরাপত্তা এবং নারীদের সাইবার নিরাপত্তা নিয়ে ধারাবাহিক সচেতনতা কর্মসূচির উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন হোমে থাকা শিশুদের বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। তাঁদের শিক্ষা ও যত্নের পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে স্বনির্ভর ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি করার উপর জোর দেন তিনি। মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নারীদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে। দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করে তুলে তাঁদের সমাজ ও অর্থনীতির মূলস্রোতে আরও সক্রিয়ভাবে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।

বৈঠকের শুরুতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস স্বচিত্র প্রতিবেদনের মাধ্যমে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের বিভিন্ন কর্মসূচি, স্কুল ও হোম পরিদর্শন, কাউন্সেলিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচির বিস্তারিত চিত্র তুলে ধরেন। ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের পক্ষ থেকেও নারী অধিকার, সুরক্ষা, ক্ষমতায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বৈঠকে অবহিত করা হয়।

বৈঠকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, সচিব অপূর্ব রায়, সচিব পি কে গোয়েল সহ সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা এবং পদস্থ আধিকারিকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.