যথাযোগ্য মর্যাদায় জিরানীয়ায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ১৬, : যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও দেশাত্মবোধের আবেগে জিরানীয়া মহকুমায় পালিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে মহকুমার মূল অনুষ্ঠান আয়োজিত হয় বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকাকে অভিবাদন জানিয়ে বিভিন্ন প্ল্যাটুনের সুসজ্জিত মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বাধীনতা সংগ্রামের সকল বীর শহীদ ও আত্মবলিদানকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আজ উন্নয়নের এক নতুন অধ্যায়ে এগিয়ে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে দেশের অগ্রগতি বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে। তিনি দেশকে সর্বাগ্রে রেখে দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার সঙ্গে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকারও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, কৃষি সহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। মার্চপাস্টে অংশগ্রহণকারী বিভিন্ন প্ল্যাটুন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য, হজাগিরি নৃত্য, মামিতা নৃত্য, নৃত্যনাট্য এবং বাঁশিবাদনের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মহকুমার শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়। স্বাধীনতা দিবসের এই বর্ণময় আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল সীমান্তরক্ষী বাহিনী-এর পক্ষ থেকে আয়োজিত ডগ শো। দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের বিভিন্ন কৌশল ও শারীরিক সক্ষমতার প্রদর্শন উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানে জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, ভাইস চেয়ারপার্সন রীতা দাস, রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্লা দাস, জিরানীয়া মহকুমা শাসক অনিমেষ ধর, মহকুমা পুলিশ আধিকারিক সুধীর কুমার, অতিরিক্ত মহকুমা শাসক পামেলা সাহা, মহকুমা শাসকের কার্যালয়ের বিভিন্ন ডেপুটি কালেক্টরগণ, মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী, পশ্চিম ত্রিপুরা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পার্থসারথী সাহা সহ মহকুমার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.