স্বর্ণপদক জয়ী অস্মিতাকে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, আগষ্ট ১৪, : কমনওয়েলথ গেমস-২০২৬ এ দেশের হয়ে জুডো বিভাগে স্বর্ণপদক জয়ী রাজ্যের মেয়ে অস্মিতা দে কে গত ১৩ই আগস্ট দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অস্মিতা ভারতের প্রথম জুডো বিভাগে স্বর্ণপদক জয়ী এথলেট হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর এই ঐতিহাসিক সাফল্যে গোটা দক্ষিণ ত্রিপুরা জেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। অস্মিতা ওইদিন প্রথম তাঁর নিজ জেলায় আসলে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষ্যে অস্মিতাকে নিয়ে মনুরমুখ থেকে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি তবলা চৌমুহনী, বনকর ব্রিজ, বিদ্যাপীঠ কর্ণার, কালীনগর এবং রাজীব কর্ণার হয়ে সোনাইছড়ির উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে অস্মিতার নিজ গ্রাম দক্ষিণ সোনাইছড়ির স্কুল প্রাঙ্গণে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা, কোচ, তাঁর পরিবারের সদস্য-সদস্যা সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিগণ জানান যে, অস্মিতার এই সাফল্য প্রমাণ করে যে সাধারণ ও প্রান্তিক পরিবেশ থেকেও কঠোর পরিশ্রম, পারিবারিক উৎসাহ এবং সঠিক প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে বিশ্বমঞ্চে সফলতা অর্জন করা সম্ভব। অস্মিতার এই সাফল্য রাজ্যের তরুণদের বিশেষ করে মেয়েদের মনে এক নতুন আশার আলো জাগিয়েছে। বিলোনীয়া থেকে গ্লাসগো পর্যন্ত অস্মিতার লড়াই প্রমাণ করে যে দৃঢ় মনোবল এবং একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে যেকোন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.