নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য রাজ্য সরকার নানা উন্নয়নমুখী পরিকল্পনা রূপায়ণ করে চলেছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ১৯, : রাজ্য সরকার নাগরিক বান্ধব সরকার। নাগরিকদের স্বাচ্ছন্দ্য ও সুন্দর জীবন যাপনের জন্য রাজ্য সরকার নানা উন্নয়নমুখী পরিকল্পনা রূপায়ণ করে চলেছে। এরমধ্যে অন্যতম হলো আগরতলা স্মার্ট সিটি প্রকল্প। সরকার শুধু বক্তব্যে নয়, সরকার কাজে বিশ্বাসী। সরকার পরিকল্পনা গ্রহণ করে তাকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্য নিয়েও এগিয়ে চলেছে। ১৮ জুলাই আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের বিভিন্ন স্মার্ট রোড, কভারিং ড্রেন, কালভার্ট ড্রেনেজ পয়েন্ট, আন্ডার গ্রাউন্ড ইলেট্রিফিকেশন এবং ওয়াটার পাম্পিং ব্যবস্থা সহ বিভিন্ন চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী প্রতিটি কাজের গুণমান বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী বলেন, স্মার্ট সিটি প্রকল্পের কাজ বর্ষার কারণে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ম্যান পাওয়ার বাড়ানোর কথা বলেন। তিনি বলেন, স্মার্ট সিটি লিমিটেডের কাজগুলি দ্রুত সম্পন্ন করতে নাগরিকদের সাময়িক অসুবিধা হচ্ছে সেটা সরকার বা প্রশাসন উপলব্ধি করতে পারছে। কিন্তু বড় ধরণের কোন প্রকল্পের কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও সাময়িক কিছুটা অসুবিধা হবে। তিনি বলেন, আগরতলা শহরকে একটা স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে প্রতিটি নাগরিকের সহযোগিতা প্রয়োজনদরকার। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িক কয়েক মিনিটের জন্য সমস্যা হয় ঠিকই কিন্তু আগরতলা শহরের বৃষ্টির জলকে অত্যাধুনিক পাম্পিং মেশিনের মাধ্যমে আরও দ্রুত নিষ্কাশন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের নালাগুলি আবর্জনা মুক্ত রাখতে প্রত্যেক নাগরিকদের সচেতনতামূলক সহযোগিতা প্রয়োজন। রোড ড্রেনেজ সিস্টেম, বিদ্যুতায়ন সহ বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থায় আগরতলা শহরকে স্মার্ট সিটির পাশাপাশি একটা আধুনিক ও পরিস্কার, পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রাস্তা, নালা ও অন্যান্য কাজ দুর্গাপূজার আগেই শেষ করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তবে অতীতের কিছু তৈরি প্রশাসনিক জটিলতার কারণে বর্তমানে অনেক উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী আজ আগরতলা রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে শুরু করে পূর্বাশা, পুরাতন সেন্ট্রাল জেল, আশ্রম চৌমুহনী, লালবাহাদুর চৌমুহনী, উজান অভয়নগর, হরিগঙ্গা বসাক রোড হয়ে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত পরিদর্শন করে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের বিভিন্ন প্রকল্পের কাজের তদারকি করেন ও সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের দ্রুত কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত, মুখ্যসচিব জে কে সিনহা, পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, নগর উন্নয়ন দপ্তরের সচিব ডা. মিলিন্দ রামটেকে, আগরতলা পুর নিগমের কমিশনার সাজু বাহিদ এ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ড. জি এস নায়েক, পশ্চিম ত্রিপুরা জেলার এসপি নমিত পাঠক সহ স্মার্ট সিটি লিমিটেডের ও পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.