স্ব-গণনা : নিজের তথ্য নথিবদ্ধ করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুলাই ১৮, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ১৭ জুলাই জনগণনা-২০২৭ এর বিশেষ পোর্টাল se.census.gov.in এর মাধ্যমে স্ব-গণনার প্রথম পর্যায়ে নিজের তথ্য নথিভুক্ত করেন। মুখ্যমন্ত্রী আজ শ্যামাপ্রসাদ মুখার্জী লেনের তাঁর সরকারি বাসভবনে ডিজিট্যালি পদ্ধতিতে স্ব-গণনায় নিজের তথ্য নথিবদ্ধ করেন।
মুখ্যমন্ত্রী দেশের ও রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের ভিত্তিকে আরও ত্বরানিত ও দৃঢ় করার লক্ষ্যে রাজ্যবাসীকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। আজ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্সাস অপারেশন'র অধিকর্তা রতন বিশ্বাস, পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং ও পূর্ত দপ্তরের যুগ্ম অধিকর্তা চিরঞ্জীব ঘোষ সহ সেন্সাস অপারেশন দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।
আরও পড়ুন...