রাজ্যে শিশু দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সরল এবং সুশৃঙ্খল করে তোলা সরকারের উদ্দেশ্য : সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ১০, : সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং স্টেট এডাপশন রিসোর্স এজেন্সি (এস.এ.আর.এ.) এর উদ্যোগে ৯ জুলাই আগরতলার প্রজ্ঞাভবনে ‘স্টেট ওরিয়েন্টেশন ট্রেনিং অন এডপশন রেগুলেশনস, ২০২২' শীর্ষক এক রাজ্যস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজ্যে শিশু দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সরল এবং সুশৃঙ্খল করে তোলার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে একথা বলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, দত্তক গ্রহণ সংক্রান্ত সমস্ত বিধিমালা সম্পর্কে অবহিত করা এই কর্মশালার মূল উদ্দেশ্য। যেসব শিশুদের দত্তক নেওয়া হয় তারা যাতে ভালো পরিবেশে বড় হয় তা সুনিশ্চিত করা রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। সেজন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দত্তক নেওয়া প্রত্যেক শিশু যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবার পায় তার জন্য দত্তক গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্গত প্রত্যেক আধিকারিককে একত্রে কাজ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি টিসিপিসিআর-এর চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা স্বচ্ছ দত্তক গ্রহণের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, যে শিশুরা পরিবার থেকে বঞ্চিত হয়েছে তাদের একটি সুন্দর পরিবারের হাতে তুলে দেওয়া আমাদের কর্তব্য। স্বচ্ছ এবং সরল দত্তক গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমেই তা সম্ভব হবে।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস দত্তক গ্রহণের প্রকৃত নিয়ম ও প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সেন্ট্রাল এডাপশন রিসোর্স অথরিটি (সি.এ.আর.এ.)-এর প্রক্রিয়াকরণ দেশ এবং বিদেশের জনগণের জন্য প্রযোজ্য। বিদেশে বসবাসকারী কেউ সি.এ.আর.এ.-এর দত্তক গ্রহণের বিধিমালা অনুযায়ী ভারতবর্ষ থেকে শিশু দত্তক নিতে পারবে।

একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা এল. রাঞ্চল, যুগ্ম অধিকর্তা জন কেলভিন দেববর্মা উপস্থিত ছিলেন। কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ মহাবিদ্যালয়-এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.