সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ৫, : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব। তাই সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। ৪ জুলাই আগরতলা প্রেসক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম জেলা কমিটির বিশেষ অধিবেশন উপলক্ষে আয়োজিত রক্ত বন্ধন উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাএকথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে নানা আধুনিক ও উন্নত পদ্ধতি অবলম্বন করে রক্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে রক্তদানের সময় রক্তদাতার

হাইপারটেনশন, ব্লাড সুগার ইত্যাদি স্ক্রিনিং করা হয়। ব্লাড ব্যাংকের সুবিধা বর্তমানে মহকুমা স্তরের হাসপাতালেও রয়েছে। বিভিন্ন সামাজিক সংস্থাকেও এই ধরনের রক্তদান শিবির আয়োজনের জন্য এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমেরও সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে।

রাজ্যের উন্নয়নে সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদ মাধ্যম সরকার এবং জনগনের মধ্যে সেতু বন্ধনের কাজ করছে। সংবাদ মাধ্যমে প্রচারিত বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখে এবং প্রয়োজনে সরকার পদক্ষেপ গ্রহণ করে থাকে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংবাদিকদের কল্যাণে সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। রাজ্যে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনা হয়েছে। রাজ্যের সাংবাদিকদের আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তদানের কোন বিকল্প নেই। তাই মানবতার সেবায় সবাইকে রক্তদানে এগিয়ে আসতে হবে। পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার সাংবাদিকদের নানা প্রয়োজন, দাবি এবং সমস্যা নিরসনে যথেষ্ট আন্তরিক। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দেএবং ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল দেবনাথ। রক্তদান শিবিরে মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.