কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুলাই ১, : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি এবং আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। ৩০ জুন সোনারতরী রাজ্য অতিথিশালায় আয়োজিত পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের পর্যালোচনা সভায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সাধারণ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জিলা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সভায় তাদের মতামত তুলে ধরেন।

পর্যালোচনা সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় জিলা পরিষদ এলাকায় যেসব প্রকল্প রূপায়ণ করা হচ্ছে তার অগ্রগতি বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যাগুলি সমাধান করে কিভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে সে বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী প্রয়োজনীয় পরামর্শ দেন।

পর্যালোচনা সভায় শিক্ষা দপ্তরের প্রতিনিধি জানান, ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয়ে বালিকা মঞ্চ তৈরি করা হয়েছে। বাকি বিদ্যালয়গুলিতেও অবিলম্বে বালিকা মঞ্চ তৈরি করার পরামর্শ দেন সমাজকল্যাণ মন্ত্রী। বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রীদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু করেছে শিক্ষা দপ্তর। তাতে প্রতিটি ছাত্রীকে সামিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বালিকা সমৃদ্ধি যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা ইত্যাদি প্রকল্প-এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিব্যাঙ্গদের কল্যাণেও বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি, বিদ্যুৎ, পূর্ত, গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, পানীয়জল সরবরাহ প্রভৃতি দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক মিনারাণী সরকার, বিধায়ক অন্তরা সরকার দেব, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, জিলা পরিষদের সদস্য সদস্যাগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.