সাধারণ মানুষের সমস্যা সমাধান করা এবং তাঁদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ২৫ , : সমস্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করার লক্ষ্য নিয়ে ২৪ জুন মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চিকিৎসা সহ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশ দেন। জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের মানবিক ও জনমুখী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটে চলছে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির মাধ্যমে।

আজকের কর্মসূচিতে মূলত বিভিন্ন জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত রোগীদের পরিবার চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ছিলেন খোয়াই জেলার দুর্গানগরের বাসিন্দা বিশ্বজিৎ বণিক, যার কন্যা হৃদরোগে আক্রান্ত, আমতলির নরেশ দেববর্মার কন্যা বি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায় আক্রান্ত, আগরতলার জয়শ্রী দে চন্দ স্বামীর ক্যান্সারের চিকিৎসার জন্য, প্রতিমা ঋষিদাস আসেন স্বামীর পক্ষাঘাতগ্রস্ত চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে। এছাড়াও দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ির প্রিয়তোষ দেবনাথের পক্ষে তাঁর ছেলে বাপি দেবনাথ, শান্তিরবাজারের উত্তম দাস, লঙ্কামুড়ার কালীমোহন দাস, হাপানিয়ার ধ্রুব চৌধুরী সহ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ চিকিৎসা ও অন্যান্য সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আজকের মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে সম্প্রতি নদীতে ডুবে মৃত ঈশানচন্দ্রনগরের রাকেশ শীল এবং কাটাখালে ডুবে মৃত আড়াই বছরের শিশু সাত্বিকা শো-এর পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পরিবারপিছু ৩ লক্ষ ৯০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.