রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত : মুখ্যমন্ত্ৰী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ২২, : রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা সবাই এক। স্বেচ্ছায় রক্তদানই হচ্ছে মানবতা রক্ষা করার অন্যতম প্রধান উপায়। ২১ জুন আগরতলা পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত। এটি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে সেবার মানসিকতা জাগ্রত করে। তাই আরও বেশি করে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় স্বেচ্ছা রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। তিনি বলেন, সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই ব্লাড ব্যাংকগুলিতে পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং তা কেবলমাত্র স্বেচ্ছা রক্তদানের মাধ্যমেই সম্ভব।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশের সঙ্গে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রকে পাথেয় করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সার্বিক উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে চলেছেন। বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের মাধ্যমেই মানুষের মধ্যে এক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই নুতন ত্রিপুরা গড়ে উঠবে।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রক্তদান আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। এর চেয়ে বড় দান আর নেই। ত্রিপুরায় স্বেচ্ছা রক্তদান আজ এক সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য, শ্যামল কুমার দেব প্রমুখ। মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরটি পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.