রাজনৈতিক হিংসায় নিহত ১৮ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ১৩, : রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে একজনকে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার ‘স্কিম ফর প্রোভাইডিং এমপ্লয়মেন্ট টু মেম্বার্স অফ ফ্যামিলি অফ পার্সনস কিল্ড ইন পলিটিক্যাল ভাওলেন্স' প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের মধ্যে প্রতি পরিবার থেকে একজন করে মোট ১৮ জন সদস্যকে তাদের শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়া হয়েছে। বর্তমান সরকার গঠনের পর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনৈতিক হিংসার শিকার পরিবারগুলির স্বার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। ১২ জুন সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন, এ পর্যন্ত রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে মোট ৩৮টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৮টি ক্ষেত্রে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। আরও ১১টি আবেদন স্ক্রুটিনি কমিটির সুপারিশের ভিত্তিতে বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ৫টি আবেদন বাতিল করা হয়েছে এবং ৪টি আবেদন এখনও তদন্তাধীন রয়েছে।

কৃষিমন্ত্রী আরও জানান, কোনো ঘটনাকে রাজনৈতিক খুন হিসেবে চিহ্নিত করার বিষয়টি স্বরাষ্ট্র দপ্তর এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ যাচাইয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয়। আবেদনগুলি পর্যালোচনা ও পরীক্ষা করার জন্য একটি স্ক্রুটিনি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। কমিটিতে আইন দপ্তরের সচিব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ও অধিকর্তা, আইজিপি, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.