লঙ্কামুড়া বি.ও.পি. পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, জুন ৬, : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফরে ৫ জুন লঙ্কামুড়া বি.ও.পি. পরিদর্শন করেন। সেখানে তিনি প্রহরী সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ বি.এস.এফ.-এর উচ্চপদস্থ আধিকারিকগণও উপস্থিত ছিলেন। লঙ্কামুড়া বি.ও.পি.-তে পৌঁছালে বি.এস.এফ.-এর পদস্থ আধিকারিকগণ স্বরাষ্ট্রমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি চারা গাছও রোপণ করেন।
আরও পড়ুন...