আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের বিরাট সম্ভাবনা রয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, জুন ৩, : আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের এক বিরাট সম্ভাবনা রয়েছে। এই শিল্পোন্নয়নের ফলে রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে গতি আসবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।শিল্পায়নের এই সুফল কেবল শহরাঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর মাধ্যমে রাজ্যের দূরবর্তী ও প্রান্তিক এলাকার মানুষের, বিশেষ করে জনজাতি অধ্যুষিত অঞ্চলের জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে। ২ জুন ত্রিপুরায় শিল্প ক্ষেত্রে সামগ্রিক বিকাশ এবং বিনিয়োগের পরিবেশকে আরও সুদৃঢ় করতে সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরার গভর্নিং বডির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা একথা বলেন।

বৈঠকের শুরুতে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে সচিত্র প্রতিবেদনের মাধ্যমে ত্রিপুরায় শিল্প সম্ভাবনার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। একই সাথে, বর্তমানে ইচ্ছুক বিনিয়োগকারীরা রাজ্যের কোন কোন খাতে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন, সে বিষয়েও তিনি মুখ্যমন্ত্রীকে বিস্তারিতভাবে অবগত করেন। রাজ্যের শিল্প ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন নতুন প্রকল্পের প্রস্তাব এবং বিনিয়োগের উদীয়মান সুযোগসমূহ এই উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এছাড়া, ত্রিপুরার রবার, বাঁশ ও চা- সহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে কীভাবে নতুন শিল্প গড়ে তোলা যায় তা নিয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি শিল্প গড়ার পথে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্য সচিব জে. কে. সিনহা এবং মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত থেকে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.