নিট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে : উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মে ৩০, : আগামী ২১ জুন রাজ্যেও পুনরায় নিট (ইউজি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি ও ধলাই জেলার ১টি পরীক্ষা কেন্দ্রে নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ মে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন উচ্চশিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। এই পরীক্ষায় পশ্চিম ত্রিপুরা জেলায় ৪ হাজার ৫০০ জন পরীক্ষার্থী এবং ধলাই জেলায় ২০০ পরীক্ষার্থী বসবেন। সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব নিট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পরীক্ষা কেন্দ্রের সুরক্ষায় দু'টি পর্যায়ে সুরক্ষাকর্মী এবং সিসি টিভি থাকবে। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান, নিট পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের নব ঘোষিত নলছড় সরকারি মহিলা মহাবিদ্যালয় সহ ২৯টি ডিগ্রি কলেজের বিভিন্ন স্নাতক স্তরে ভর্তির আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া আগামী ২৯ মে, ২০২৬ থেকে শুরু হবে। এই প্রক্রিয়া চলবে আগামী ৭ জুন, ২০২৬ পর্যন্ত। আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ৪টি পর্যায়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনেই করতে হবে। আবেদনকারী ছাত্রছাত্রীদের সমর্থ (SAMARTH) পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ চারটি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য মোট আসন সংখ্যা রয়েছে ৩২ হাজার ১৫৯টি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক অরুপ দেব।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.