অফিসের কাজ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে এবং ৩টি দপ্তরে ৮১টি শূন্যপদ পূরণ করা হবে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মে ২৬, : এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার সরকারি অফিস বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে ২৫ মে মন্ত্রিসভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী বলেন, এখন থেকে সরকারি কার্যালয় প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে অফিস সকাল ১০টার পরিবর্তে ৯টা ৩০ মিনিটে শুরু হবে এবং বিকাল ৫টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬ টায় শেষ হবে। তাছাড়া সম্প্রতি গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তাও আজ থেকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক সরকারি কর্মচারিকেই প্রতিদিন অফিসে আসতে হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, আজকের মন্ত্রিসভায় তিনটি দপ্তরে মোট ৮১টি শূন্যপদে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরে ৫০টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। যে সকল শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হলো রির্পোটার ১৩ টি, এল.ডি.সি. ২৪ টি, কালচারাল অ্যাসিস্টেন্ট ৭টি, ফোক আর্টিস্ট ২টি এবং ১টি করে স্ক্রিপ্ট রাইটার, ট্রান্সলেটার, অ্যাসিস্টেন্ট ফটোগ্রাফার এবং অ্যাসিস্টেন্ট লাইব্রেরিয়ান পদ। তাছাড়া পূর্ত দপ্তরের অধীনে ২৬টি এল.ডি.সি. পদে নিয়োগ করা হবে। এই ২৬টি শূন্যপদের মধ্যে ২৩টি জে.আর.বি.টি.-র মাধ্যমে এবং বাকি ৩টি এক্স-সার্ভিসম্যান থেকে নিয়োগ করা হবে। এছাড়া টি.পি.এস.সি.-র মাধ্যমে অর্থ দপ্তরের অধীনে ৫টি ইন্সপেক্টর অফ স্মল সেভিংস পদেও নিয়োগ করা হবে বলে জানান পর্যটন মন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অবস্থার বিবেচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে রাজ্যেও ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এক্ষেত্রে সরকারি বিভিন্ন মিটিং ভার্চুয়ালি করা, ইলেক্ট্রিক এবং সি.এন.জি. ভেহিক্যাল'র ব্যবহার বৃদ্ধি, প্রশাসনিক পর্যায়ে গাড়ির ব্যবহার কমানো, বড় আকারে রাজনৈতিক সমাবেশ না করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই সকল সিদ্ধান্ত পালনের জন্য ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.