ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি'র অনুষ্ঠানে রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ২৪, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ২৩ মে সকালে অক্সিজেন পার্কে আয়োজিত ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি'র অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরাতে বেশি করে পাওয়া যায় এমন গাছ লাগানোর বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের বাঁশ, আগর গাছ, চা গাছ প্রভৃতি। রাজ্যপাল অক্সিজেন পার্কে অর্কিডিয়াম ও ফার্নারিয়াম পরিদর্শন করেন। অনুষ্ঠানের উদ্যোক্তা বন দপ্তরের আধিকারিকগণ রাজ্যপালকে এখানে সংরক্ষিত বিভিন্ন প্রজাতির অর্কিড ও ফার্ণ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। রাজ্যপাল অক্সিজেন পার্কে একটি আগর গাছের চারাও রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের সচিব আর কে শ্যামল, পিসিসিএফ এবং টিএফডিপিসি এর ম্যানেজিং ডিরেক্টর পি এল আগরওয়াল, পিসিসিএফ (এপিএর এন্ড প্রোটেকশন) চৈতন্য মূর্তি সহ বন দপ্তরের আধিকারিকগণ। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।
আরও পড়ুন...