আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মে ২২, : আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ২১ মে লেম্বুছড়া কৃষি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক চা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। রাজ্যপাল বলেন, চা উৎপাদনে এবং গুণগতমানে ত্রিপুরা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে ত্রিপুরার চা পরিষ্কার, সবুজ ও বিশুদ্ধ হিসেবে ব্র্যান্ডিং করতে হবে। রাজ্যের ক্ষুদ্র চা চাষিগণ চা শিল্পের মেরুদন্ড বলে রাজ্যপাল উল্লেখ করেন। রাজ্যে চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তিনি বক্তব্যে তুলে ধরেন। রাজ্যে উৎপাদিত চা-এর গুণমান বৃদ্ধি, প্রক্রিয়াকরণ প্রভৃতি বিষয়ে গবেষণা ও উদ্ভাবন করার জন্য তিনি টি বোর্ড অব ইন্ডিয়া এবং লেম্বুছড়া কৃষি মহাবিদ্যালয়ে টি ইনকিউবেশন ল্যাব স্থাপন করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। তিনি চা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক কাজের কথা উল্লেখ করেন। বক্তব্য রাখেন লেম্বুছড়া কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর (ডা.) দেবাশিস সেন। স্বাগত বক্তব্য রাখেন টি বোর্ড অব ইন্ডিয়ার কার্যকরি অধিকর্তা অরুণিতা ফুকন যাদব। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ কুমার দাস। এই অনুষ্ঠানে চা শ্রমিক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.