রঙালী বিহু সমাজের সব অংশের মানুষের মধ্যে একতার বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, মে ১১, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ১০ই মে সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে রঙালী বিহুর রৌপ্য জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি রঙালী বিহুর সাংস্কৃতিক এবং সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানিয়ে অসমবাসীরা এই উৎসব উদযাপন করেন। এই উৎসব প্রকৃতিকে সম্মান জানানোর পাশাপাশি সমাজের সব অংশের মানুষের মধ্যে একতার বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ২৫ বছর ধরে ত্রিপুরায় নিয়মিতভাবে রঙালী বিহু উদযাপন করার জন্যে রাজ্যপাল অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা রঙালী বিহুর তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নিপকোর প্রধান মুকুট শর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. প্রিয়াংশু রাণা বড়ঠাকুর। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অসম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সভাপতি পুলিন চাংমাই। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.