টিটিএএডিসি : চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, মে ৬, : নবগঠিত নবম ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রথম অধিবেশন ৫ মে খুমুলুঙস্থিত কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ভবরঞ্জন রিয়াং চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে রুনেইল দেববর্মা নির্বাচিত হন। উপস্থিত ছিলেন এডিসি'র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমার এবং ডিস্ট্রিক্ট কাউন্সিলের সেক্রেটারি কেশব দেববর্মা। অধিবেশনের শেষে চেয়ারম্যান অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করেন।
আরও পড়ুন...