প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৩০, : রাজ্যে সাম্প্রতিক অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনার জন্য ২৯ এপ্রিল আগরতলার টি.আই.এফ.টি.-র ওয়ার রুমে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুলিশের মহানির্দেশক অনুরাগ, মুখ্যসচিব জে.কে. সিনহা, রাজস্ব দপ্তরের সচিব দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকগণ ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে নিজ নিজ জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠকের শুরুতে মুখ্যসচিব জে.কে. সিনহা গত কয়েকদিন ধরে চলা অতি বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার ফলে রাজ্যের উদ্ভুত পরিস্থিতির বিস্তারিত বিবরণ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এবং রাজস্ব দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও রাজ্যের বর্তমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট দপ্তরের সামর্থ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করেন। বিভিন্ন জেলার জেলাশাসকগণও তাদের নিজ নিজ জেলার পরিস্থিতি সম্পর্কে বৈঠকে আলোকপাত করেন।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছরই প্রায় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সে কারণে প্রশাসন সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সকল পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে সাধারণ মানুষের স্বার্থ ও নিরাপত্তা। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার জন্য জেলাশাসক ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা তারা করেও চলছেন। সর্বক্ষণ পরিস্থিতির উপর নজরদারি বজায় রাখতে এবং কোনও অবস্থাতেই বিচলিত না হওয়ার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দেন। তিনি দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার কাজ সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বিদ্যুৎ, স্বাস্থ্য, নদীর বাঁধের সুরক্ষা, জল জমে থাকার সমস্যা ইত্যাদি বিষয়ে সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার বিষয়েও নির্দেশ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রকৃতির কাছে মানুষ অনেক সময় অসহায় হয়ে পড়ে। তবুও সজাগ, সতর্ক এবং প্রস্তুত থাকলে অনেক সংকট এড়ানো সম্ভব। বর্তমানে ত্রিপুরার সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং রাজ্যের নদীগুলির জল বিপদসীমার নীচে প্রবাহিত হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সর্বদা মানুষের পাশে রয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.