ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ২৪ জন সদস্য সদস্যা শপথ নিলেন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২৮, : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচনে বিজয়ী ২৮ জন সদস্য সদস্যার মধ্যে ২৭ এপ্রিল ২৪ জন সদস্য সদস্যা যথাক্রমে ভবরঞ্জন রিয়াং, রতিশ ত্রিপুরা, হলিউড চাকমা, ধীরেন্দ্র দেববর্মা, ক্ষত্রজয় রিয়াং, প্রসমিত দেববর্মা, রাজেশ্বর দেববর্মা, উৎপল দেববর্মা, জেমস দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, রুনেইল দেববর্মা, জগদীশ দেববর্মা, জিতেন্দ্র দেববর্মা, গীতা দেববর্মা, সুরজ দেববর্মা, বুদ্ধকুমার দেববর্মা, পূর্ণচন্দ্র জমাতিয়া, চন্দ্রকুমার জমাতিয়া, ডেভিড মুড়াসিং, কমল কলই, ধনঞ্জয় ত্রিপুরা, সুজয় উচুই, কেনারাম রিয়াং, দেবজিৎ ত্রিপুরা এডিসির সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। খুমুলুঙে এডিসির পরিষদীয় ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান আইন সচিব শংকরী দাস। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন এডিসির মুখ্য নির্বাহী আধিকারিক রাভেল হেমেন্দ্র কুমার ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.