বক্সনগরে মন কি বাত অনুষ্ঠানে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২৭, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ২৬ এপ্রিল সকালে বক্সনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত' শুনেন৷ এই অনুষ্ঠানে বিধায়ক তফাজ্জল হোসেন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া, জেলার এসপি বিজয় দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা অসীম সাহা সহ পদস্থ আধিকারিকগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকাবাসীও উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেন।

এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, ত্রিপুরাবাসীও প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল ভাবনাকে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পেয়ে ত্রিপুরার বাঁশজাত পণ্য ভারতের বিভিন্ন জায়গায় আরও বেশি সমাদৃত হয়েছে। রাজ্যপাল এই অনুষ্ঠানকে নতুন ভারতের প্রতিচ্ছবি উল্লেখ করে বলেন, এটি একটি জাতীয় মঞ্চ। এর মধ্যমে ভারতের তৃণমূল স্তরের উদ্ভাবকদের প্রতিচ্ছবি তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরার উদ্ভাবকগণও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছেন। উল্লেখ্য, আজ ছিল মন কি বাত অনুষ্ঠানের ১৩৩ তম পর্ব।

মন কি বাত অনুষ্ঠানের পর রাজ্যপাল বক্সনগরে অবস্থিত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থল পরিদর্শন করেন। এখানে প্রাচীন বুদ্ধস্তুপ রয়েছে। বিধায়ক তফাজ্জ্বল হোসেন এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণও রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.