ডুকলি ব্লকের ৫টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেন রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ২৩, : লোক ভবনে ২২ প্রিল সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ডুকলি ব্লকের ৫টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, হাঁসপালন শুধু একটি ঐতিহ্যবাহী জীবিকাই, দারিদ্র দূরীকরণে একটি অন্যতম মাধ্যম। হাঁস পালনে কৃষি কাজের তুলনায় কম জমি প্রয়োজন। বেশি বিনিয়োগও করতে হয়না। তাই গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এটি সময়োপযোগী একটি পেশা হয়ে উঠতে পারে। স্বসহায়ক দলের সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে হাঁস পালনে উদ্যোগী হতে এবং এর মাধ্যমে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে রাজ্যপাল আহ্বান জানান।

পাঁচটি স্বসহায়ক দলকে ১০৭টি হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে টিআরএলএম-র সিইও তড়িৎ কান্তি চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার বক্তব্য রাখেন। রাজ্যপালের সচিব ইউ কে চাকমা এবং লোক ভবনের আধিকারিক ও কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.