সারা দেশে আবৃত্তিতে ভারত সরকারের একমাত্র স্কলারশিপ পেল ত্রিপুরার শ্রুতি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের গুঞ্জন
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, এপ্রিল ১৯, : ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে CCRT এর Cultural Talent Search Scholarship Scheme এ ২০২৫-২৬ এ সারা দেশে আবৃত্তিতে একমাত্র স্কলারশিপ পেল ত্রিপুরার শ্রুতি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী গুঞ্জন বর্মন।শ্রুতি আবৃত্তি শিক্ষা কেন্দ্রে বাচিক শিল্পী স্মিতা ভট্টাচার্যের কাছে গুঞ্জন আবৃত্তি শিক্ষা গ্রহণ করছে । ডাঃ গোপীনাথ বর্মণ এবং মন্টি বর্মনের কন্যা গুঞ্জন শ্রীশ্রী রবিশংকর বিদ্যামন্দিরের সপ্তম শ্রেণীর ছাত্রী । এ বছর মোট ৬৩৪ জন স্কলারশিপ প্রাপকের মধ্যে আবৃত্তিতে একজন সহ ত্রিপুরার ৫৯ জন স্কলারশিপ পেয়েছে। উল্লেখ্য ২০২১-২২ এ সারা দেশে একমাত্র শ্রুতির ছাত্রী তোর্ষা গোস্বামী এবং ২০ ২২- ২৩ এ একমাত্র ইন্দ্রাক্ষী পোদ্দার স্কলারশিপ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। ২০২৩-২৪ সালে পায় শ্রুতির শারদীয়া শীল। ২০২৪-২৫ সালে স্কলারশিপ পেয়েছিল শ্রুতি আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রী লিয়ানা সরকার এবং ছাত্র ভার্গব মজুমদার।
গতবছর দেশে আবৃত্তিতে স্কলারশিপ পেয়েছিল তিনজন। তার মধ্যে দু'জন ত্রিপুরার শ্রুতি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী এবং একজন পশ্চিমবঙ্গের । উল্লেখ্য সারা দেশে আবৃত্তিতে ২০২১-২২ থেকে যে আটজন স্কলারশিপ পেয়েছে, তারমধ্যে ছয়জনই শ্রুতি আবৃত্তি শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী। গুঞ্জনের এই সাফল্যে তার শুভানুধ্যায়ী ও আবৃত্তিশিল্পের অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
আরও পড়ুন...