টিটিএডিসি নির্বাচন: ১১-মহারাণীপুর- তেলিয়ামুড়া (এসটি) কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে পুন:ভোট গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১৬, : রাজ্য নির্বাচন কমিশনার টিটিএএডিসি'র সাধারণ নির্বাচনের ১১-মহারাণীপুর- তেলিয়ামুড়া (এসটি) কেন্দ্রের ৫ নন্দ কুমার পাড়া জে বি স্কুলের ভোটকেন্দ্রে পুন:ভোট গ্রহণের নির্দেশ প্রদান করেন। রাজ্য নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ১১-মহারাণীপুর- তেলিয়ামুড়া (এসটি) কেন্দ্রের ৫ নন্দ কুমার পাড়া জে বি স্কুল ভোটকেন্দ্রে ভোট গ্রহণের সময় সংঘটিত কিছু অনিয়মের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন গুরুত্বারোপ করেছে।

জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার, খোয়াই জেলা পুলিশ সুপার, খোয়াই'র এস ডি পি ও এবং নির্বাচন প্রক্রিয়ায় নিযুক্ত অন্যান্য আধিকারিকদের পেশ করা রিপোর্টে উল্লেখিত অনিয়মের জন্য রাজ্য নির্বাচন কমিশনার ১১-মহারাণীপুর- তেলিয়ামুড়া (এসটি) কেন্দ্রের ৫ নন্দ কুমার পাড়া জে বি স্কুল ভোটকেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়াকে বাতিল করে পুন:ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই পুন:ভোট গ্রহণ আগামী ১৬ এপ্রিল, ২০২৬ তারিখে সকাল ৭.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত হবে। এই পুনঃভোট গ্রহণ যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট গ্রহণের দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হবে। নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার লক্ষ্যে রাজনৈতিক দলসমূহ, প্রার্থীগণ এবং ভোটার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে কমিশন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.