ড. বি আর আম্বেদকর ভারতের সংবিধানের প্রধান স্থপতি ছিলেন : রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১৫, : ত্রিপুরা বিধানসভা ভবন প্রাঙ্গণে ১৪ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন, বাবাসাহেব ড. বি আর আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী পালন করা হয়। ত্রিপুরা বিধানসভা সচিবালয় এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ড. বি আর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়া ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী ড. বি আর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে রাজাপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ড. আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান স্থপতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আইন সভা হচ্ছে ভারতীয় গণতন্ত্রের প্রাণ, যেখানে আইন প্রনয়ণ করা হয় এবং প্রান্তিক জনগোষ্ঠীর- বিশেষ করে তপশিলি জাতি ও তপশিলি জনজাতির কণ্ঠস্বর সবচেয়ে শক্তভাবে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তিনি ত্রিপুরায় সমৃদ্ধ জনজাতীয় ঐতিহ্য ও বিভিন্ন সম্প্রদায়ের কথা উল্লেখ করে বর্ণবাদ, লিঙ্গ এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি নদী ও বন সহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন। তিনি সকল নাগরিক এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ড. বি আর আম্বেদকরের আদর্শকে পাথেয় করে একটি উজ্জ্বল ত্রিপুরা গড়ে তুলতে হবে। যেখানে শিশুদের ভবিষ্যৎ তাদের জন্মের দ্বারা নয়, বরং তাদের স্বপ্ন ও আকাঙ্খার দ্বারা নির্ধারিত হবে। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তাঁর বক্তব্যে ড. বি আর আম্বেদকরের অসামান্য অবদানের কথা উল্লেখ করে সমাজের সব স্তরের মানুষের সমান অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আলোচনায় অংশ নিয়ে বলেন, ড. বি আর আম্বেদকর তাঁর জীবন উৎসর্গ করেছিলেন সমাজের পশ্চাদপদ ও অবহেলিত জনগোষ্ঠির অধিকার রক্ষা ও তাদের উন্নয়নের জন্য। অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার সচিব অমিয় কান্তি নাথ সহ বিধানসভা সচিবালয়ের অন্যান্য আধিকারিকগণ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এদিকে আজ সকালে আগরতলার লোকভবনে ড. বি আর আম্বেদকরের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা সহ লোকভবনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীগণ। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.