রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১৩, : আগরতলা, এপ্রিল ১৩, : বর্তমান রাজ্য সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এরই ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পাঠদানের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশও ক্রমশ আরও সুশৃঙ্খল ও সমৃদ্ধ হয়ে উঠছে। ১৩ এপ্রিল রাণীরবাজারস্থিত পিএম-শ্রী রাণীগঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

পর্যটনমন্ত্রী আরও বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করে তোলার লক্ষ্যে ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করা হয়েছে এবং পাশাপাশি একাধিক বিদ্যালয়কে পিএম-শ্রী হিসেবে উন্নীত করা হয়েছে। এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য হল শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা এবং ছাত্রছাত্রীদের সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানসিকভাবে গড়ে তোলা। তিনি বলেন, রাজ্যের যুবক-যুবতীরা এখন আত্মবিশ্বাসের সঙ্গে আইএএস-এর মতো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং সাফল্যও অর্জন করছে। এই পরিবর্তন শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ভবিষ্যতে আরও সুদূর প্রসারী প্রভাব ফেলবে। তিনি বলেন, ৮ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় করে পিএম-শ্রী রাণীগঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবন তৈরি হবে। এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য তিনি গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। এ উপলক্ষে তিনি ভূমিপুজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু দত্ত মজুমদার।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.