রক্তদান সহানুভূতি, সংহতি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন : রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১২, : স্বেচ্ছায় রক্তদান করা নিয়মিত সামাজিক অভ্যাস হিসেবে গড়ে তুলতে হবে। রক্তদানকে স্বেচ্ছাসেবী এবং নাগরিক দায়িত্বে পরিণত করতে হবে। অন্যান্য সম্পদের মত রক্ত তৈরি করা যায়না। অন্যের জীবন বাঁচাতে মানুষের দানের মাধ্যমেই রক্ত সংগ্রহ করা সম্ভব। ১১ এপ্রিল সকালে দমদমিয়ার আদরনী চা বাগান এলাকায় সিআরপিএফ গ্রুপ সেন্টারে রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং, আগরতলা এবং সিআরপিএফ'র উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন।

রাজ্যপাল বলেন, রক্তদান শুধু একটি চিকিৎসায় অংশ নেওয়ার কাজ নয়, এটি সহানুভূতি, সংহতি এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন। স্বেচ্ছা রক্তদানের জন্য রাজ্যপাল আধুনিক ও সুসংগঠিত পদ্ধতি গঠনের আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি রক্তদাতাদের একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরি করা, রক্তদাতাদের গ্রুপ, তাদের রক্তদানের ইতিহাস প্রভৃতি সংরক্ষণ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানান। স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করার জন্য রাজ্যপাল সিআরপিএফ, রোটারী ক্লাব এবং রক্তদাতা জওয়ানদের অভিনন্দন জানান। তিনি রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং আগরতলার উদ্যোগে ‘উজ্জ্বয়ন্ত’ নামে একটি ম্যাগাজিনের আনুষ্ঠানিক প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের আইজি সঞ্জয় যাদব, রোটারী ক্লাবের সভাপতি ডা. দামোদর চ্যাটার্জি, সম্পাদক ঝুমুর বণিক সেনগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন সিআরপিএফ'র গ্রুপ সেন্টারের কমান্ডেন্ট প্রভাস কুমার সানোয়ার। রক্তদান শিবিরে রাজ্যপাল রক্তদাতা সিআরপিএফ’ জওয়ানদের সাথে মতবিনিময় করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.