সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উদ্যমী যুবসমাজ নিয়ে ত্রিপুরা উন্নতির পথে এগিয়ে চলেছে : রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ১২, : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ১১ এপ্রিল সন্ধ্যায় আগরতলার হোলি ক্রস স্কুলে প্যারেন্টস ডে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উদ্যমী যুবসমাজ নিয়ে ত্রিপুরা উন্নতির পথে এগিয়ে চলেছে। রাজ্য সরকার সবসময় শিক্ষা, শৃঙ্খলা এবং সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে এসেছে। তিনি আরও বলেন, হোলি ক্রস স্কুলের মতো প্রতিষ্ঠানগুলি এই ভিত্তিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, শিক্ষার্থীরাই ত্রিপুরা তথা দেশের ভবিষ্যৎ। তিনি তাদের দায়িত্বশীল নাগরিক হওয়ার, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করার এবং সমাজে ইতিবাচক অবদান রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও বিনয়ী হওয়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজকর্মে অংশগ্রহণ করে দলগত চেতনা গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী, হোলি ক্রস ফাদার্স (নর্থইস্ট প্রভিন্স)-এর সিএসসি প্রভিন্সিয়াল ফাদার আব্রাহাম কোচুপুরাক্কাল, আগরতলা ডায়োসিসের বিশপ লুমেন মন্টেইরো সিএসসি এবং কামেশ দেবনাথ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হোলি ক্রস স্কুলের প্রিন্সিপাল ফাদার জিলসন টম সিএসসি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রিন্সিপাল ফাদার রেঞ্জু জর্জ সিএসসি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বর্ণময় ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.