মুখ্যসচিব জে কে সিনহার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৭, : মুখ্যসচিব জে কে সিনহার সভাপতিত্বে ৬ এপ্রিল ২০২৬ সালের ‘ন্যাশনাল সাধনা সপ্তাহ' (২ এপ্রিল থেকে ৮ এপ্রিল ২০২৬) উপলক্ষ্যে আয়োজিত পর্যবেক্ষণ সভা এবং সেরা কর্মসম্পাদকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব এবং অধিকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার প্রথমেই অতিরিক্ত সচিব সমিত রায় চৌধুরী কর্মযোগী মিশনের লক্ষ্য সহ সাধনা সপ্তাহের উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য সভায় তুলে ধরেন। উল্লেখ্য, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং এর ক্যাপাসিটি বিল্ডিং কমিশন এবং কর্মযোগী ভারতের সহযোগিতায় ভারতব্যাপী এই সাধনা সপ্তাহ আয়োজন করা হচ্ছে। যার লক্ষ্য প্রশাসনের মধ্যে ধারাবাহিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে আরও জোরদার করা। সভায় অতিরিক্ত সচিব জানান, আইগট (IGot) কর্মযোগী প্ল্যাটফর্মে কর্মচারিদের নির্দেশিত লার্নিং কোর্স সম্পন্ন করার জন্য উৎসাহিত করার কথা বলা হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, বহুভাষিক কোর্সের সুবিধা গ্রহণ করে কর্মীদের নিজেদের পছন্দের ভাষায় প্রশিক্ষণ সম্পন্ন করার সুযোগ রয়েছে। তিনি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভায় মুখ্যসচিব বলেন, রাজ্য সরকার প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে কাজ করে চলছে। কর্মযোগী ‘সাধনা সপ্তাহ উদযাপন' সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করার একটি বিরাট সুযোগ। এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের মধ্যে ধারাবাহিক শেখার সংস্কৃতি গড়ে উঠবে এবং পরিবর্তিত প্রযুক্তি নির্ভর সময়ে নিজেদের আরও দক্ষ করে তোলার পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই প্রসঙ্গে তিনি শিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তথ্য ও প্রযুক্তি দপ্তর ইত্যাদি বিভিন্ন দপ্তরের ক্যাপাসিটি বিল্ডিং-এর বিরাট সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আইগট কর্মযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে জ্ঞান আহরণেরও এক বিরাট সুযোগ তৈরী হয়েছে। এই প্ল্যাটফর্ম শুধু শেখারই সুযোগ দেয়না, বরং নিজেকে ক্রমাগতভাবে সমৃদ্ধ ও দক্ষ করে তোলার বহু পথও উন্মুক্ত করে। আমরা যদি এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে ত্রিপুরার প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী ও আধুনিক হয়ে উঠবে বলে মুখ্যসচিব আশা প্রকাশ করেন। তিনি সবাইকে এই বিষয়ে শেখার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, সভা শেষে মুখ্যসচিব জে. কে. সিনহা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের হাতে কর্মযোগী সাধনা সপ্তাহ উপলক্ষ্যে দক্ষতার সঙ্গে বিভিন্ন কোর্স সম্পাদন করায় তাদের হাতে শংসাপত্র তুলে দেন।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.